ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

প্লেনে বোমা থাকলে নিষ্ক্রিয় করার কৌশল দেখাল বিমানবন্দর কর্তৃপক্ষ

শাহ আমানত বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে নিরাপত্তা মহড়া ‘বিমানবন্দর নিরাপত্তা মহড়া ২০২৫’। বৃহস্পতিবার (২৯ মে) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) উদ্যোগে আয়োজিত মহড়ায় অংশ নেয় সশস্ত্র বাহিনীসহ অন্তত ১২টি সরকারি সংস্থা।

মহড়ায় দেখানো হয়, দুবাই থেকে আসা একটি ফ্লাইটে বোমা রয়েছে, এমন তথ্য পাওয়ার পর বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়। পরে যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল দুটি বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করে।

বিমানবাহিনীর পরিবহন বিমান এএন-৩২ এবং হেলিকপ্টার এমআই-১৭ দিয়ে মহড়াটি বাস্তবায়ন করা হয়। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর একজন ‘আহত’ যাত্রীকে ঢাকায় বিশেষায়িত হাসপাতালে হেলিকপ্টারে করে পাঠানো হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

মহড়ায় অংশ নেয় বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার, কাস্টমস, ইমিগ্রেশন পুলিশ, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বিমানবাহিনী মেডিকেল টিম এবং বিমানবন্দর মেডিকেল টিম।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিয়ম অনুযায়ী, প্রতি দুই বছর পরপর এমন মহড়া আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বিমানবন্দর নিরাপত্তা বাহিনীগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করা।

মহড়ার প্রধান অতিথি ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে কেবল যন্ত্রপাতি নয়, প্রস্তুতিও জরুরি। আজকের মহড়ায় অংশগ্রহণকারী সব সংস্থা খুবই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সমন্বিত প্রচেষ্টা থাকলে যেকোনো সংকট মোকাবিলা সম্ভব।

তিনি বলেন, আন্তর্জাতিক নির্দেশনা অনুসারে এই মহড়াগুলো আমাদের নিয়মিত করতে হবে, যাতে বিপদের সময় আমরা তাৎক্ষণিক ও সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তিনি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন প্রস্তুতির ওপর গুরুত্ব আরোপ করেন।

মহড়ায় আরও উপস্থিত ছিলেন বেবিচক, বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন এয়ারলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

প্লেনে বোমা থাকলে নিষ্ক্রিয় করার কৌশল দেখাল বিমানবন্দর কর্তৃপক্ষ

আপডেট সময় ০৪:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫