ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

আড়াই মাস ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

প্রায় আড়াই মাস পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। তিনি গত ৩১ আগস্ট থেকে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছিলেন। সেখান থেকে তিনি সাধারণ পরিষদের সভাপতি হিসেবে কয়েকটি দেশ সফর করেছেন।

ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান শেষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকায় ফিরেছেন খলিলুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। সপ্তাহখানেক বা এরচেয়ে কিছুটা সময় তার ঢাকায় অবস্থান করার কথা রয়েছে, এ সময়ে তিনি মন্ত্রণালয়ের কিছু গুরত্বপূর্ণ কাজ করবেন বলে আভাস দিচ্ছে সূত্রগুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পাল‌নের জন্য ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না খলিলুর রহমান। তিনি গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব সামলেছেন। তার সভাপতিত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন।

সবশেষ, নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান করেন খলিলুর রহমান। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও সরকারপ্রধানের আরও কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

আড়াই মাস ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

আপডেট সময় ০৬:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬