ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

ঘরের মাঠে ৩৯ বছর পর ইংল্যান্ডের কাছে লজ্জার হার অস্ট্রেলিয়ার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে অ্যাটকিনসনের ক্যারিয়ারসেরা বোলিং ও টম ব্যান্টনের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।

ঘরের মাঠে পরে ব্যাট করে রানের হিসেবে ৩৯ বছরের মধ্যে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পরাজয়।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা।

রবিবার (১৫ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ইংলিশ ওপেনার টম ব্যান্টন। তার ৯৯ বলে ১২১ রানের ঝড়ো সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৫ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

৩৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গাস অ্যাটকিনসনের গতি ও সুইংয়ের সামনে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার।

নতুন বলে অ্যাটকিনসনের একের পর এক আঘাতে মাত্র ২৯ রানেই প্রথম ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

মাঝে ক্যামেরন গ্রিন (৬৪) ও ম্যাট রেনশ (৬৩) অর্ধশতক করে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.৩ ওভারে ২২০ রানেই গুটিয়ে যায় অজিদের ইনিংস।

ইংল্যান্ডের পক্ষে গাস অ্যাটকিনসন ১০ ওভারে মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।

ঝোড়ো সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন ইংলিশ ওপেনার টম ব্যান্টন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

ঘরের মাঠে ৩৯ বছর পর ইংল্যান্ডের কাছে লজ্জার হার অস্ট্রেলিয়ার

আপডেট সময় ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬