ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন Logo হামজাদের স্বপ্নভঙ্গ, ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ Logo আমাকে বিদেশে পাঠানো হয়েছে, দেশের চিকিৎসায় আমি গর্বিত: মির্জা আব্বাস Logo পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার সন্তানেরা সাহসী: স্পিকার Logo টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ Logo গেল ১০ বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে ৬০ শতাংশ: গভর্নর Logo রাজধানীর মোহাম্মদপুর থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকা ভোলায় উদ্ধার Logo গুপ্তচরদের ‘হানি ট্র্যাপ’ কৌশল ফাঁস করলেন সাবেক রুশ এজেন্ট Logo হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত Logo ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতা মামলার আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

মৃত্যুর প্রায় সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা জহিরুল হক সামচু ঢালী। গত ২৯ মার্চ তার মৃত্যু হলেও গত ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারে তার নাম রয়েছে ২১৯ নম্বরে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ মারা যান সামচু ঢালী। অথচ তার মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর ৯ নভেম্বর রাতে সংঘটিত ঘটনার মামলায় তাঁকে আসামি করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও প্রশ্নের সৃষ্টি হয়।

জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে আটকা পড়ে যানবাহন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গত ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।

ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগে মারা যাওয়া একজন ব্যক্তিকে কীভাবে ওই ঘটনার মামলায় আসামি করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে।

এদিকে, মৃত ব্যক্তিকে মামলার আসামি করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপ শুরু হয়েছে। একটি পোস্টে ব্যঙ্গ করে লেখা হয়েছে, দলের প্রতি সামচু ঢালীর নিবেদন এতটাই বেশি যে আন্দোলন দেখে কবরেও থাকতে পারেননি; উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন। এমনকি মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেই আসামি করেছেন বলেও বিদ্রূপ করা হয়েছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, ‘আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক।’

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’

এই বিষয় জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, ‘মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতা মামলার আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

আপডেট সময় ০৫:০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬