ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

১ ঘণ্টা ৮ মিনিট ৩৪ সেকেন্ডের সংবাদ সম্মেলনে বিস্ফোরক প্যাট কামিন্স

সিরিশ কাগজ কেলেঙ্কারির ৮ বছর পরও যেন পিছু ছাড়ছে না বিতর্ক। নতুন করে সেই পুরোনো ক্ষত উসকে দিয়েছেন উসমান খাজা।

নিজের আত্মজীবনীতে ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়া দলের আরো অনেকের জানাশোনা ছিল বলে দাবি করেছেন তিনি।

এবার সেই অভিযোগের জবাব দিতে সংবাদমাধ্যমের সামনে এক ঘণ্টারও বেশি সময় কাটালেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ‘ম্যারাথন’ সেই সংবাদ সম্মেলনে খাজার দাবিকে ‘পুরোপুরি উদ্ভট’ বলে উড়িয়ে দেওয়ার পাশাপাশি বন্ধুর বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

আজ সকালে সিডনিতে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘খাজা যখন বলে, আমরা সবাই জানতাম, তখন সে যদি বোঝায় যে মাঠে সিরিশ কাগজ ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে আমরা জানতাম, তাহলে সে ১০০% ভুল।

গত ৮ বছর ধরে আমি একই কথা বলে আসছি। কী ঘটছিল, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।’

কামিন্স আরো বলেন, ‘উসমান আরো গুরুতর কিছু বলেছে। সে দাবি করেছে, আমি এবং অন্যরা সিরিশ কাগজ দিয়ে বল বিকৃতির পরিকল্পনার নেপথ্যের কারিগর ছিলাম।

এটা পুরোপুরি উদ্ভট কথা।’

খাজার মন্তব্যে বিস্ময় প্রকাশ করে অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, ‘এ সপ্তাহে যখন জানতে পারলাম, উসমান স্বীকার করেছে যে সিরিশ কাগজ ব্যবহারের সময় ক্যামেরন ব্যানক্রফটকে সাবধান হতে বলেছিল, তখন আমি সত্যিই অবাক হয়েছি। এটা আমার চেনা উসমান নয়। গত ৮ বছরে অস্ট্রেলীয় ক্রিকেটের সংস্কৃতি নতুন করে গড়ে তুলতে যে উসমান ভূমিকা রেখেছে, তার সঙ্গেও এই বক্তব্য মেলে না।’

বন্ধুত্বের প্রসঙ্গ টেনে কামিন্স বলেন, ‘উসমান আমার বন্ধু।

কিন্তু বন্ধুরা একে-অপরের জীবন ও সুনাম নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করে না। তার বইয়ে সে আমার জীবন, আরো অনেকের জীবন এবং আমার মনে হয় অস্ট্রেলীয় ক্রিকেটের সুনাম নিয়েও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছে।’

বল বিকৃতির পেছনে কোনো দলীয় পরিকল্পনা ছিল না জানিয়ে কামিন্স বলেন, ‘অবৈধ পদ্ধতি ব্যবহারের কোনো মহাপরিকল্পনা ছিল না। মানুষ মনে করে, বৈধ পদ্ধতি থেকে হঠাৎ সিরিশ কাগজ ব্যবহারের সিদ্ধান্ত নিশ্চয়ই বড় কোনো পরিকল্পনার অংশ। কিন্তু বিষয়টি তেমন নয়। কোনো গোপন পরিকল্পনা ছিল না, বোলারদের মধ্যেও এমন কোনো বৈঠক হয়নি যে এটাই করতে হবে।’

তবে ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলের আচরণ নিয়ে আত্মসমালোচনাও করেছেন কামিন্স, ‘মাঠে আমাদের আচরণ বেশ আক্রমণাত্মক ছিল। আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে যেভাবে কথা বলতাম, তা আমার ভালো লাগত না। তখন দলের মধ্যে কিছুটা ঔদ্ধত্য ও কুৎসিত আচরণ ছিল, যা আমার পছন্দ ছিল না।’

খাজার অভিযোগের কিছু অংশ সত্য হতে পারে বলেও স্বীকার করেছেন কামিন্স। তবে সিরিশ কাগজ কেলেঙ্কারিতে সবার জড়িত থাকার বিষয়টি তিনি মানতে নারাজ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

১ ঘণ্টা ৮ মিনিট ৩৪ সেকেন্ডের সংবাদ সম্মেলনে বিস্ফোরক প্যাট কামিন্স

আপডেট সময় ০৩:৪০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬