ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার Logo নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান Logo শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ৫ শর্তের বিজ্ঞপ্তি ভুয়া Logo দেশে ফেরা নয়, শেখ হাসিনার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া: সালেহ প্রিন্স Logo বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ করতে চায় ভারত Logo ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর : বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম Logo মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, আহত অন্তত ১০ Logo ১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Logo ভারতের আসামে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৩

ব্যালন ডি’অর নিয়ে ঘরে ফেরার রাতে কেইনের রেকর্ড, ইংল্যান্ডের জয়

রাতটা হ্যারি কেইনের জন্য বিশেষ কিছু হয়ে থাকারই কথা।

খেলতে নামার আগে ঘরের দর্শকদের প্রদর্শন করেছেন ব্যালন ডি’অর, ভেঙেছেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।

এরপর গোল করে দলকেও জিতিয়েছেন।

সব মিলিয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নিজের জন্য স্মরণীয় এক রাতই উপহার দিলেন কেইন। তার নৈপুণ্যে উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

কাল (১২ নভেম্বর) রাতে ম্যাচ শুরুর আগে কেইনকে দেওয়া হয় বিশেষ সংবর্ধনা।

ইংল্যান্ডের হয়ে ১২৫ ম্যাচ খেলার রেকর্ড ছিল পিটার শিল্টনের। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই ১২৬ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েন কেইন। এর আগে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও তার দখলে ছিল। জাতীয় দলের জার্সিতে এখন গোলসংখ্যা ৯২।

২৪ মিনিটে মরগান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ৫৯ মিনিটে পেতার সুচিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ৫ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে আবার এগিয়ে দেন কেইন। শেষ পর্যন্ত এই গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে কেইন বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য।

সবকিছুই ছিল দারুণ। এই আয়োজনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে টিফো ও সংবর্ধনার জন্য। উপহারের জন্য লুকা মদরিচ ও ক্রোয়েশিয়াকেও ধন্যবাদ।’

ব্যালন ডি’অর জয়ের পর থেকে এখন পর্যন্ত সময়টা দুর্দান্ত কাটছে বলে মনে করেন কেইন, ‘গত কয়েক সপ্তাহ ছিল পাগলাটে, অনেক কিছুই ঘটেছে। এটি জাতীয় দল হিসেবে আমাদের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তবে খেলা শুরু হওয়ার পর পুরো মনোযোগ ছিল ম্যাচে। জিততে পারলে এ ধরনের মুহূর্ত আরো ভালো লাগে। এখন একটু স্বস্তির নিশ্বাস ফেলে মুহূর্তটি উপভোগ করতে পারব।’

এই জয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

ব্যালন ডি’অর নিয়ে ঘরে ফেরার রাতে কেইনের রেকর্ড, ইংল্যান্ডের জয়

আপডেট সময় ০৩:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬