ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংবাদ সম্মেলন করবেন তারা।

শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। তিনি জানান, বিরোধীদলীয় সংসদীয় দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুর।

এর আগে গত বুধবার রাত সোয়া ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় নুসরাত নিজে বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে নাম থাকা আসামিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর আহসানুল ইসলাম ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল।

এজাহারে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে নুসরাতের মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল

আপডেট সময় ০৩:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬