ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

ক্যানসার চিকিৎসায় ধনীদের ভরসা বিদেশ, গরিবের অপেক্ষা মেঝেতে

কেউ পাটি বা মাদুর বিছিয়ে শুয়ে আছেন। কারও কারও তা নেই, শুয়ে আছেন মেঝেতে। দু-একজন মশারি টানিয়েছেন। ক্যানসার চিকিৎসায় সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় মধ্যরাত থেকে। মঙ্গলবার রাতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে

কেউ পাটি বা মাদুর বিছিয়ে শুয়ে আছেন। কারও কারও তা নেই, শুয়ে আছেন মেঝেতে। দু-একজন মশারি টানিয়েছেন। ক্যানসার চিকিৎসায় সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় মধ্যরাত থেকে। মঙ্গলবার রাতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালেছবি: সাজিদ হোসেন

১৫ অক্টোবর ২০২৬। ভোর চারটা। আমরা রওনা দিলাম ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দেশে। রাস্তা ফাঁকা। সময় বেশি লাগল না। পৌঁছালাম সাড়ে চারটার কিছু আগে।

হাসপাতালটির প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটের সামনে গিয়ে দেখলাম, সেখানে জনাপঞ্চাশেক মানুষ। কেউ পাটি বা মাদুর বিছিয়ে শুয়ে আছেন। কারও কারও তা নেই, শুয়ে আছেন মেঝেতে। দু-একজন মশারি টানিয়েছেন। কারও কারও পায়ের কাছে জ্বলছে কয়েল। মশা তাড়াতে ও গরমে কেউ কেউ বসে হাতপাখা দিয়ে বাতাস করছেন।

মাদুর বিছিয়ে মেঝেতে শুইয়ে রাখাদের একজন ইসমত আরা বেগম। বয়স ষাটের বেশি। রোগা শরীর, কিন্তু পা ফোলা। ইসমত আরা একটু পরপর অস্পষ্ট, কিন্তু তীব্রভাবে ব্যথায় চিৎকার করে উঠছেন। অসহায় স্বজনেরা তাঁর গায়ে হাত বুলিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছেন না।

পাশেই পাওয়া গেল ইসমত আরার বোনের ছেলে ফারুক হাওলাদারকে। তিনি জানালেন, তাঁরা বিক্রমপুর (মুন্সিগঞ্জ) থেকে এসেছেন। ইসমত আরা জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত। ঢাকায় এসে প্রথমে গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে তিন দিন আগে পাঠানো হয় ক্যানসার ইনস্টিটিউটে। তিন দিন ধরে নানা পরীক্ষা করাতে বলছেন চিকিৎসকেরা। পরীক্ষার সিরিয়াল পেতে রোগীর স্বজনেরা লাইন দেন আগের দিন মধ্যরাতে।

ফারুক আরও বললেন, ইসমত আরাকে ভর্তি করাতে পারেননি। পরীক্ষার ফল দেখে ভর্তি করানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি রাতে ইসমত আরাকে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে থাকেন। সকাল হলে হাসপাতালের আনসাররা বাঁশি ফুঁ দিতে থাকেন। তখন এ জায়গা ছেড়ে দিতে হয়। তারপর ধরাধরি করে ইসমত আরাকে প্রশাসনিক ভবনের ভেতরে নিয়ে মেঝেতে শুইয়ে রাখা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

ক্যানসার চিকিৎসায় ধনীদের ভরসা বিদেশ, গরিবের অপেক্ষা মেঝেতে

আপডেট সময় ১২:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬