ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে , গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ

টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়ার্শি ইউনিয়নের মৈশামুড়া বাজারের একটি স্টেশনারি দোকানের পড়ানোর কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. শামসুল আলম সবুজ। তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পুটিয়াজানি গ্রামে। তার বাবার নাম মো. সিয়াম মিয়া।

শিশুটির পরিবার ও সহপাঠীদের বরাতে জানা গেছে, কয়েকজন শিক্ষার্থী ওই শিক্ষকের কাছে দোকানের একটি কক্ষে প্রাইভেট পড়ত। বিকেলে ওই ছাত্রী পড়তে যায়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার মা মেয়েকে আনতে দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। তবে ভেতরে আলো জ্বলছিল।

পরে লোকজনকে সঙ্গে নিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে মেয়েকে বিবস্ত্র অবস্থায় কান্নাকাটি করতে দেখেন তার মা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিক্ষককে আটক করে মারধর করেন।

খবর পেয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির মা সুরিয়া বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা আবু রায়হান বলেন, শিশুটির মায়ের করা মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে , গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ

আপডেট সময় ১১:৩৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬