ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

কানাডা প্রবাসী নারী খুন, স্বামীসহ ৫ জনের বিচার শুরু

প্রায় তিন বছর আগে রাজধানীর দক্ষিণখানে কানাডা প্রবাসী এক নারীকে হত্যার পর মাটিচাপা দেওয়ার ঘটনায় করা মামলায় তার স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ঢাকার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সরওয়ার আলম এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বিচার শুরু হওয়া আসামিরা হলেন নিহত আফরোজার স্বামী আশরাফুল, শ্বশুর শামছুদ্দিন আহমেদ, দেবর সজীব আলম, সজীবের স্ত্রী তাহমিনা বাশার ও খালাশাশুড়ি আইনজীবী পান্না চৌধুরী।

আসামিদের মধ্যে আশরাফুল কারাগারে রয়েছেন। শুনানির আগে তাকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা জামিনে থেকে আদালতে উপস্থিত ছিলেন। এদিন আদালতে অভিযোগ পড়ে শোনানো হলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। পরে ওই তারিখ পিছিয়ে ১৯ অক্টোবর এবং এরপর ১১ নভেম্বর নির্ধারণ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৬ মে রাজধানীর দক্ষিণখানের নদ্দায় স্ত্রী মোছা. আফরোজাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন আশরাফুলসহ অন্য আসামিরা। এ ঘটনায় আফরোজার ভাই আরিফুল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর আশরাফুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন।

মামলার তথ্য অনুযায়ী, আফরোজাকে হত্যার পর কানাডায় চলে যান আশরাফুল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

কানাডা প্রবাসী নারী খুন, স্বামীসহ ৫ জনের বিচার শুরু

আপডেট সময় ০৫:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬