ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল’ নিয়ে সংসদীয় কমিটির বৈঠক, দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত

জাতীয় সংসদে উত্থাপিত ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ে প্রতিবেদন আকারে চলতি অধিবেশনে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বৈঠকে বহুল আলোচিত বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করেন কমিটির সদস্যরা। পরে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ে সংসদের চলতি অধিবেশনে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছে।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও কমিটির অন্যান্য সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, এমপি, রফিকুল ইসলাম হিলালী, এমপি, এস,এম, জাহাঙ্গীর হোসেন, এমপি, নায়াব ইউসুফ আহমেদ, এমপি, মমতাজ আলো, এমপি, মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং মো. আবুল হাসনাত, এমপি সরাসরি অংশগ্রহণ করে আলোচনায় অংশ নেন।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল’ নিয়ে সংসদীয় কমিটির বৈঠক, দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত

আপডেট সময় ০৭:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬