ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

আ. লীগ নেতা ছানা ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে মোট ৭ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ১৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক সমীরণ কুমার মণ্ডল বাদী হয়ে মামলা দুটি করেন। শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় কমিশন।

নির্দেশ অনুযায়ী, ২০২৫ সালের ১৮ মার্চ তারা সম্পদ বিবরণী জমা দেন। এতে শাহীনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তার স্ত্রী ঝর্ণা আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের হিসাব দেন।

শাহীনুল আলম ছানার বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য দেন। পাশাপাশি ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকার দায় উল্লেখ করেন।

তবে দুদকের যাচাই-বাছাইয়ে তার নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর এবং ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এর বিপরীতে ব্যাংকঋণসহ মোট দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা।

এজাহারে অভিযোগ করা হয়েছে, শাহীনুল আলম ছানা ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। পাশাপাশি ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন।

মামলায় ঘটনার সময়কাল ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

এদিকে, শাহীনুল আলম ছানার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে করা মামলার এজাহার অনুযায়ী, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরো বলা হয়েছে, দোকানভাড়া ও কৃষি খাত থেকে তার আয় ১০ লাখ ৬৫ হাজার টাকা। সঞ্চয়সহ বৈধ সম্পদের পরিমাণ ১৪ লাখ ৩ হাজার টাকা বিবেচনায় তার নামে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন, শাহীনুল আলম ছানা ও তার ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। দাখিল করা বিবরণী ও অনুসন্ধানে পাওয়া তথ্যের মধ্যে অসংগতি এবং সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়ায় দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

তিনি আরো বলেন, মামলা দুটির তদন্ত শুরু হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামি শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলম বর্তমানে পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

আ. লীগ নেতা ছানা ও তার স্ত্রীর নামে দুদকের মামলা

আপডেট সময় ০৩:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬