ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

সংবিধান ও আইনের আলোকেই শেখ হাসিনা ও তাঁর দল নিষিদ্ধ: রিজভী

শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান থেকে একজন নিষিদ্ধ মানুষ, তার দলও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অপশক্তি বা ফ্যাসিবাদের সহযোগীরা যত চক্রান্তই করুক না কেন, দেশের মানুষ তাদের আর মেনে নেবে না।’

বুধবার (১১ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিশুদ্ধ পানিতে নয়, ঘোলা পানিতে কিছু মাছ স্বীকার করা যায় কি-না তা দেখছে, এটা একটা পুরনো কৌশল। ভয়ঙ্কর অপরাধের কারণে তারা নিষিদ্ধ হয়েছে, গত অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিলো, সেটা জারি আছে। আদালত থেকে তিারা নিষিদ্ধ হয়েছে। এখন তারা একটা সন্ত্রাস নৈরাজ্য করে মানুষের মধ্যে ভয় আতঙ্ক তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা সম্পূর্ণরূপে বোকার স্বর্গে বাস করছে।’

আইনি সহায়তা না পাওয়ার বিষয় জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আইনি কোন কথা বলতে গেলেই ওদের আইনমন্ত্রী আনিসুল হক বলতেন যার পলাতক (ফিউজিটিভ) আইনি সহায়তা তাদের জন্য নয়, তারা রাজনীতি করার তাদের অধিকার থাকে না- এটা হচ্ছে ওদেরই ভাষা। যারা অপরাধী, যারা মানবতার বিরুদ্ধে কাজ করে- তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে নাগরিক অধিকার পাওয়ার কথা আইনে সেটা দেওয়া হয়নি, সংবিধানে সেটা নাই।’

রিজভী বলেন, ‘সবদিক থেকেই শেখ হাসিনা বাংলাদেশের প্রচলিত আইন এবং সর্বোচ্চ আইন রাষ্ট্রীয় সংবিধান থেকে তিনি একজন নিষিদ্ধ মানুষ, তার দলও নিষিদ্ধ। কারণ রক্তপাত, হত্যা, খুন এটাই হচ্ছে তাদের রাজনৈতিক এজেন্ডা, এটাই হল তাদের সংস্কৃতি। ঠিক ওই পথেই তারা প্রত্যাবর্তন করতে চাচ্ছে। দেশের মানুষ শান্তিকামী মানুষ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ সেটা সেটা আর করতে দেবে না। এ দেশের মানুষ ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ অবস্থাতেই তাদের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।’

এসময় গণমাধ্যমের টকশোতে অবস্থান নেওয়া দোসর ও সন্ত্রাসীদের উচ্চকণ্ঠের বক্তব্য গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

সংবিধান ও আইনের আলোকেই শেখ হাসিনা ও তাঁর দল নিষিদ্ধ: রিজভী

আপডেট সময় ০৭:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬