ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

মেঘনাদ হয়ে রাঘব, তার মুখোমুখি লক্ষ্মণরূপে রবি

‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্বে অল্প সময়ের উপস্থিতিতেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা রাঘব জুয়াল। রাবণপুত্র মেঘনাদের চরিত্রে তার লুক প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

বিশেষ করে লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং মেঘনাদের মুখোমুখি সংঘাত দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

সিনেমার শেষদিকে জটায়ু রামকে রাবণের বিশাল সেনাবাহিনীর শক্তি সম্পর্কে জানান। এ সময় তিনি রাবণের ভাই কুম্ভকর্ণ এবং ছেলে মেঘনাদের কথাও উল্লেখ করেন। মেঘনাদ ইন্দ্রজিৎ নামেও পরিচিত।

এই দৃশ্যেই প্রথমবার মেঘনাদের চরিত্রে রাঘব জুয়ালকে দেখা যায়।

দৃশ্যটিতে রাঘবকে তপস্যা করতে দেখা যায়। এরপর আগুনের মধ্য থেকে সাপ বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় পর্বে মেঘনাদের নাগপাশ অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে এই দৃশ্যের মাধ্যমে।

মেঘনাদের চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ লক্ষ্মণের সঙ্গে তার যুদ্ধ। রামায়ণের কাহিনি অনুযায়ী, এই যুদ্ধে মেঘনাদের শক্তিশালী অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন লক্ষ্মণ। তাকে বাঁচাতে সঞ্জীবনী ভেষজ আনতে হিমালয়ে ছুটে যান হনুমান। পরে পুরো পর্বত তুলে নিয়ে এসে লক্ষ্মণের জীবন রক্ষা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক দর্শক লিখেছেন, লক্ষ্মণের ওপর মেঘনাদের শক্তিশালী অস্ত্রের আঘাতের দৃশ্য বড় পর্দায় কতটা আবেগঘন হয়ে উঠবে, তা ভেবেই তিনি রোমাঞ্চিত।

অনেকেই মনে করছেন, এই যুদ্ধ সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে। ফলে রাঘব জুয়ালের মেঘনাদ হয়ে ওঠা এবং লক্ষ্মণের সঙ্গে তার লড়াই দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরো দুই বছর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

মেঘনাদ হয়ে রাঘব, তার মুখোমুখি লক্ষ্মণরূপে রবি

আপডেট সময় ১২:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬