ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

ফারিণের হাতে পিস্তল

বিয়ের সাজে বন্দুক হাতে বসে আছেন তাসনিয়া ফারিণ। তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিন তরুণ। তাদের হাতেও বন্দুক। গতকাল প্রকাশ্য আসে এমন কয়েকটি ছবি। জানা যায়, এটি ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামে একটি সিরিজের ছবি। এতে ফারিণের সঙ্গে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

সিরিজে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। তার ভাষায়, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু ব্যতিক্রমী। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক অন্ধকার দিক আছে। সিরিজে আগে কখনও কমেডি করিনি, এবারই প্রথম।’

কেন এই গল্প বেছে নিলেন সেটিও জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, ‘ওটিটিতে থ্রিলার, খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও নতুন স্বাদ পাবেন। আমার জন্যও এটি নতুন অভিজ্ঞতা।’

প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানিয়েছে, শিগগিরই ‘ডাকাতিয়া বাঁশি’ মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

ফারিণের হাতে পিস্তল

আপডেট সময় ১১:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬