ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত হলেন কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে

শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনেকে তার অসামান্য ক্রীড়ানৈপুণ্য এবং আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত করা হয়েছে।

তার অলমা মেটার (শিক্ষাপ্রতিষ্ঠান) কলম্বোর বিখ্যাত নালন্দা কলেজ এই সম্মাননা প্রদান করেছে।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম কুড়ানোর স্বীকৃতি হিসেবেই তাকে এই বিরল সম্মান দেওয়া হলো।

শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল এই ব্যাটার দেশের হয়ে ১৪৯টি টেস্ট ও ৪৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ২৫ হাজারের বেশি রান সংগ্রাহক এই তারকা শ্রীলঙ্কাকে সমানে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ঐতিহাসিক বহু জয়ে মূল ভূমিকা পালন করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরও কোচিং ও মেন্টরিংয়ের মাধ্যমে ক্রিকেটের উন্নয়নে অব্যাহত অবদান রেখে চলেছেন জয়াবর্ধনে।

নালন্দা কলেজের পক্ষে এই খেতাব অত্যন্ত বিশেষ ও দুর্লভ এক সম্মাননা। এটি শুধু সেসব কৃতী সন্তানদেরই দেওয়া হয় যারা তাদের সাফল্যের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

‘নালন্দা কীর্তি শ্রী’ খেতাবে ভূষিত হলেন কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে

আপডেট সময় ১১:১৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬