ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

মোদির সঙ্গে কার্যকর যোগাযোগ হয়নি সোনিয়ার

সাবেক কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী তার সদ্য প্রকাশিত আত্মজীবনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সস্পর্কের নানা দিক তুলে ধরেছেন। তিনি দুজনের আদর্শিক ভিন্নতা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন।

আজ মঙ্গলবার বিশ্বজুড়ে প্রকাশিত হয় সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং : আ জার্নি অব লাভ’। বইয়ে তিনি লিখেছেন, ‘এই লেখা পর্যন্ত নরেন্দ্র দামোদরদাস মোদি বারো বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী এবং বর্তমানে তিনি তার তৃতীয় মেয়াদে রয়েছেন। আজ পর্যন্ত তার সাথে আমার কার্যত কোনো প্রকৃত যোগাযোগ হয়নি।’

সোনিয়া গান্ধী লিখেছেন, ‘আধা-সরকারি অনুষ্ঠানগুলোতে আমাদের দেখা হয়—যেমন, প্রতিটি সংসদ অধিবেশন শেষে প্রথা অনুযায়ী প্রধান দলগুলোর নেতারা স্পিকারের কক্ষে সমবেত হন।

সেটি খুব ছোট একটি কক্ষ এবং সাধারণত সেখানে অনেক মানুষ উপস্থিত থাকেন। কিন্তু তিনি যখন আমার মুখোমুখি হন, আমরা আনুষ্ঠানিক নমস্কার বিনিময় করি। এটি অতীতের চেয়ে ভিন্ন, যখন দলীয় বিভেদ ভুলে নেতারা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন। তিনি অন্যদিকে তাকিয়ে থাকেন, চোখে চোখ রাখা এড়িয়ে চলেন।

তিনি বলেন, ‘এই সংক্ষিপ্ত কুশল বিনিময় ছাড়া আমাদের মধ্যে কখনোই সেভাবে কোনো কথা হয়নি। যদিও বছরের পর বছর ধরে আমরা আনুষ্ঠানিকভাবে জন্মদিন এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছি।’

বইটিতে বলা হয়েছে, সোনিয়া গান্ধী যখন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ফিরতেন, তখন কোনো কোনো সময় মোদি জিজ্ঞাসা করেছেন, ‘আপনি কি ভালো আছেন?’, যার উত্তরে তিনি বলতেন, ‘হ্যাঁ, ধন্যবাদ, আমি এখন ভালো আছি’।

সোনিয়া স্বীকার করেন যে তারা ভিন্ন দুটি আদর্শিক জগৎ থেকে এসেছেন এবং দেশ সম্পর্কে মোদির ধারণা তার ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা। সোনিয়া লিখেছেন, ‘ভারত সম্পর্কে আমি যা কিছু শিখেছি তা আমার পরিবারের সদস্যদের, তাদের সেবামূলক জীবন এবং এমন একটি জাতির প্রতি তাদের বিশ্বাস থেকে আয়ত্ত করেছি, যা সবার জন্য স্বাধীনতা ও সাম্যের নীতির ভিত্তিতে বহু জাতি, সংস্কৃতি, ভাষা ও বিশ্বাসকে ধারণ করে।

নরেন্দ্র মোদির ভারত সম্পর্কিত ধারণা তৈরি হয়েছে আরএসএস-এর আদর্শবাদীদের দ্বারা এবং তার নিজের বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে। এটি এমন এক মৌলবাদকে প্রতিষ্ঠিত করেছে যেখানে তার বিশ্বাস ও সংস্কৃতি অন্য সবকিছুর ওপরে স্থান পেয়েছে।’

বইয়ে তিনি লিখেছেন, ‘তিনি তার কল্পনার ভারতের জন্য লড়াই করছিলেন, আর আমি আমার কল্পনার ভারতের জন্য- আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ভারত, এমন একটি ভারত যা অন্তর্ভুক্তিমূলকতা, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে দাঁড়ায়। এটি ব্যক্তিগত কিছু ছিল না।’

গান্ধী উল্লেখ করেন যে, রাজনীতিতে প্রধানমন্ত্রী মোদির পথচলা তার পথের চেয়ে সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। তিনি বলেন, ‘তবে আমাদের সময়ের শাসকগোষ্ঠীর প্রতি তার যে অস্বস্তি ছিল, তার কিছু দিক আমিও ভালোভাবে বুঝতে পেরেছিলাম। দিল্লির কোনো ড্রয়িং রুমে রাজনৈতিক আলোচনার মাঝে আমি প্রায়ই নিজেকে অস্বস্তিকর অবস্থায় আবিষ্কার করতাম; মনে হতো সেখানে যে মতামতগুলো প্রকাশ করা হচ্ছে তা ভারতের বাস্তবতা থেকে অনেক দূরে। আমার নির্বাচনী এলাকায় আমি যে দুঃখ-কষ্ট ও টিকে থাকার সংগ্রাম দেখেছি এবং দেশজুড়ে ভ্রমণের সময় যা প্রত্যক্ষ করেছি, তা এই সুবিধাপ্রাপ্ত শ্রেণির কাছে ছিল কল্পনাতীত।’

প্রধানমন্ত্রী মোদির উত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, তার জনসংযোগ দল তার ভাবমূর্তি বিপণনের ক্ষেত্রে তাকে যতটা সাধারণ পরিবার থেকে উঠে আসা বলে প্রচার করে, তার শুরুটা হয়তো ততটা সাধারণ ছিল না। তবে তিনি অবশ্যই একটি সুবিধাবঞ্চিত জগৎ থেকে আরএসএস-এর ভেতরে নিজের যোগ্যতায় ক্ষমতার শীর্ষে উঠে এসেছেন। সোনিয়া বলেন, ‘সংসদে কথা বলার সময় তিনি (মোদি) মাঝেমধ্যে জনসভায় ব্যবহৃত কর্কশ ভাষাই ব্যবহার করেন। বেশিরভাগ সময় তিনি বিরোধীদের উপহাস করেন, যাকে কেবল তীব্র বিষোদ্গারই বলা চলে। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার দলের শত্রুতার বিশেষ লক্ষ্যবস্তু। কারণ তিনি আমাদের দেশকে একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ পথে পরিচালিত করেছিলেন।’

বইয়ে তিনি লিখেছেন, সংঘ পরিবারের ইন্টারনেট সাইটগুলো নেহরুর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অপপ্রচার ও মিথ্যাচারে ভরা। গান্ধী বলেন, বিজেপির ঘোষিত লক্ষ্য হলো তারা যাকে বলে ‘কংগ্রেস-মুক্ত ভারত’; অর্থাৎ দলটি, এর নীতি এবং এর আদর্শ থেকে মুক্ত ভারত। তিনি বলেন, ‘আমি মনে করি এই বিদ্বেষের উৎপত্তি আরএসএস-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানসিক গঠনের মধ্য থেকে। সংস্থাটি তার কর্মীদের মধ্যে হিন্দুধর্মের একটি বর্জনমূলক ও কঠোর সংস্করণের প্রতি আনুগত্য তৈরি করেছে, যাকে একটি রাজনৈতিক এজেন্ডায় রূপ দেওয়া হয়েছে।

সোনিয়া লিখেছেন, ‘আমি আমার শাশুড়ির (ইন্দিরা গান্ধী) কাছ থেকে যে ধর্মবিশ্বাস শিখেছি, তা হলো সেই বিশ্বাস যা ভারতের অগণিত মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে পালন করে আসছেন— স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতাদের থেকে শুরু করে আমাদের গ্রামের দরিদ্রতম মানুষ পর্যন্ত। এটি বৈচিত্র্যময় বিশ্বাস ও ভিন্ন ভিন্ন পথকে আলিঙ্গন করে, কোনো একক দেবতা, গোঁড়ামি, নবী বা ধর্মগ্রন্থের মধ্যে সীমাবদ্ধ থাকে না এবং এর মধ্যে ভিন্নমতের ঐতিহ্যও অন্তর্ভুক্ত রয়েছে।’

গান্ধী লিখেছেন, মহাত্মা গান্ধী যেভাবে অহিংসা ও ধর্মের ব্যাখ্যা দিয়েছেন, তিনি সেই পথেই শিক্ষিত হয়েছেন এবং এর থেকেই গ্রহণযোগ্যতা ও বোঝাপড়ার নিজস্ব অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, ‘অবশ্যই, ভারতীয় সমাজকে শাসন করা শতাব্দীপ্রাচীন বর্ণপ্রথার নিজস্ব দীর্ঘস্থায়ী নিপীড়ন ও বৈষম্যের সমস্যা রয়েছে; তবে সংস্কারকদের মধ্যে কয়েকজন প্রধান ব্যক্তিত্ব বর্ণপ্রথার কঠোর শৃঙ্খলকে প্রশ্নবিদ্ধ ও চ্যালেঞ্জ করার জন্য হিন্দুধর্মের ভেতরের ধারণাগুলোকেই ব্যবহার করেছেন।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

মোদির সঙ্গে কার্যকর যোগাযোগ হয়নি সোনিয়ার

আপডেট সময় ১০:৫২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬