ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের বাসায় মধ্যরাতে হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার এবং নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাসায় মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে নগরের টিলাগড় ও মেজরটিলা এলাকায় পৃথকভাবে এসব হামলা চালানো হয়।

স্থানীয় সূত্র জানায়, রাত একটা থেকে দেড়টার মধ্যে হেলমেট ও মাস্ক পরা দুর্বৃত্তরা বাসা দুটিতে আকস্মিক হামলা চালায়। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে থাকলেও বাসাগুলোতে তাঁদের পরিবারের নারী ও শিশু সদস্যরা বসবাস করছেন। হামলার সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের চেষ্টা ও গেটে আঘাত হানার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত একটার দিকে নগরের টিলাগড়ে রনজিত সরকারের বাসার সীমানার ভেতরে চার ব্যক্তি প্রবেশ করে। তাদের একজনের মাথায় হেলমেট ও অন্যজনের মুখে মাস্ক ছিল। একজন লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরা এবং আরেকজন হাতুড়ি দিয়ে কলাপসিবল গেট ভাঙার চেষ্টা চালায়। অপর একজন টর্চ জ্বালিয়ে ক্রমাগত ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে ক্যামেরা বিকল হয়ে যায়। পরিবারের দাবি, ভাঙচুরের পর বাসার একাংশে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

অন্যদিকে মেজরটিলা এলাকায় জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলামের যৌথ পারিবারিক ফ্ল্যাটেও প্রায় একই সময়ে হামলা চালানো হয়। ফুটেজে দেখা গেছে, কয়েকটি মোটরসাইকেলে আসা যুবকদের মধ্য থেকে ছয়জন ভবনের ভেতরে ঢুকে ফ্ল্যাটের দরজায় লাথি মেরে ভাঙার চেষ্টা করে এবং লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়।

ঘটনার বিষয়ে নাজমুল ইসলাম অভিযোগ করে বলেন, কোনো ধরনের উসকানি ছাড়াই তাঁর পারিবারিক ফ্ল্যাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে, যেখানে শুধু নারী ও শিশুরা ছিলেন। এমনকি আশপাশের নিরীহ প্রতিবেশীদের ফ্ল্যাটেও হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন এবং এ জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিযুক্ত করেন।

অভিযোগ প্রসঙ্গে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন জানান, তিনি বর্তমানে সিলেটে নেই, ঢাকায় অবস্থান করছেন। ফলে এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

হামলা ও ভাঙচুরের বিষয়ে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, কিছুটা ভাঙচুর হয়েছে, তবে বাসায় সরাসরি আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি; একজনের বাসার সামনে টায়ার পোড়ানো হয়েছিল। পুলিশ ঘটনাটি সম্পর্কে অবহিত হয়ে তদন্ত শুরু করেছে এবং নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের বাসায় মধ্যরাতে হামলা-ভাঙচুর

আপডেট সময় ১০:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬