ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শাকপুরা এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে এই মিছিলের ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ‘মোহাম্মদ ইফতু’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়।

ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন যুবক হাতে মশাল নিয়ে মিছিল করছেন এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিচ্ছেন।

ওই পোস্টটিতে এটিকে গত ৫ আগস্টের পর বোয়ালখালী যুবলীগ ও ছাত্রলীগের প্রথম ‘অবরোধ ও মশাল মিছিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ঘোষিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দিনভর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক টহল জোরদার করে।

অন্যদিকে, অবরোধের নামে নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে সন্ধ্যায় ‘বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতিবাদী মোটরসাইকেল মিছিল বের করা হয়।

ঘটনার সত্যতা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’

আপডেট সময় ০৯:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬