ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ছাড়াল ১১ হাজার

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১১ হাজার ৪২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, তাদের মধ্যে ৫ হাজার ৩৮৭ জন মারা গেছে। মঙ্গলবার প্রকাশিত সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে।

এবারের প্রাদুর্ভাব ছড়িয়েছে ইবোলা ভাইরাসের বিরল প্রজাতি বান্দিবুগিও থেকে। গত মে মাসের মাঝামাঝি সময়ে দেশটিতে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়।

এই প্রজাতির বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার প্রাদুর্ভাবের পর এটি ইবোলার দ্বিতীয় বৃহত্তম ও প্রাণঘাতী প্রাদুর্ভাব। ওই সময় ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

কঙ্গোর ২৬টি প্রদেশের মধ্যে আটটিতে ছড়িয়ে পড়েছে ইবোলা। মৃত ব্যক্তিদের অনেকেই কোনো চিকিৎসাকেন্দ্রে পৌঁছানোর আগেই মারা গেছে। আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি দ্রুত ছড়াচ্ছে। দেরিতে রোগ শনাক্ত হওয়া, সংঘাত এবং স্বাস্থ্যসেবার ওপর অতিরিক্ত চাপকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। এখন পূর্ব, মধ্য ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন এলাকায় ইবোলা সংক্রমণের খবর পাওয়া গেছে।

আফ্রিকায় এর আগে ইবোলার কোনো প্রাদুর্ভাব এত বড় এলাকায় ছড়ায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ছাড়াল ১১ হাজার

আপডেট সময় ০৯:৫২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬