ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের রিমান্ডে

রাজধানীর পল্লবী থানায় রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) এবং লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ণ পালকে (৪৭) ফের দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বকর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ।

শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, গত ১২ অক্টোবর আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন সংগঠনকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য ও আলামত পর্যালোচনা করে নিষিদ্ধ সংগঠনের নেতাদের পাশাপাশি কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিবেশী দেশের কিছু ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে।

আবেদনে বলা হয়, আসামিরা সহযোগীদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় শতাধিক গ্রুপ পরিচালনা করে সরকারবিরোধী প্রচার-প্রচারণায় জড়িত ছিলেন। এসব গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাদের আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ মামলায় অবসরপ্রাপ্ত মেজর ড. খন্দকার আব্দুল হাফিজ (৫৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা আলামত যাচাইয়ে কিছু অসঙ্গতি ও রহস্যজনক তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে দুই আসামিকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর গভীর রাতে পল্লবীর নিজ বাসা থেকে কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে দিবাগত রাত আড়াইটার দিকে বনানীর বাসা থেকে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১২ অক্টোবর তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের রিমান্ডে

আপডেট সময় ০৬:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬