ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইনের বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সূচনা আক্তার (২৫) নামে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সূচনা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মৃত সুলতান মিয়ার মেয়ে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

সূচনার বড় ভাই আকাশ জানিয়েছেন, তার বোন সূচনা পোশাক কারখানায় কাজ করতেন।

তিন বছর আগে প্রেমের সম্পর্কে রুবেল নামে এক ছেলেকে বিয়ে করে পশ্চিম জুরাইনে ভাড়া বাসায় থাকত। তার স্বামী কিছুই করত না।

তিনি অভিযোগ করে বলেন, বিয়ের পর কিছুদিন ভালোভাবেই চলছিল তাদের দ্যাম্পত্য জীবন। পরবর্তীতে জানতে পারি, তার স্বামী কিছুই করে না।

সে সূচনার টাকা দিয়ে চলে। বিভিন্ন সময়ে তাকে নির্যাতন করত, সে মুখ বুজে সব সহ্য করত। তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পুলিশ জানিয়েছে, তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট সময় ০৬:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬