ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। ধোঁয়ায় তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজন রয়েছেন লাইফ সাপোর্টে।

চিকিৎসকেরা জানিয়েছেন, বার্ন রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাঁদের ঝুঁকিমুক্ত বলা যায় না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।

রবিউল করিম খান পাপন জানান, গুরুতর অসুস্থ রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। বর্তমানে চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন। তাঁদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাঁর চিকিৎসায় একজন পালমোনোলজিস্টসহ শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞরা কাজ করছেন।

এ ছাড়া কয়েকজন রোগীর চোখও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক আরও বলেন, সংকটাপন্ন একজন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে কাউকে ছাড়পত্র দেওয়া সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, কয়েকজন রোগী আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করায় হাসপাতালে এসেছেন। তাঁদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এ ছাড়া পরবর্তী সময়ে যাঁরা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাঁদেরও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

ফতুল্লায় মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

আপডেট সময় ১২:৩৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬