ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

চট্টগ্রামে আবারও দুই বাসে আগুন

চট্টগ্রাম নগরের পৃথক দুটি এলাকায় আবারও দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের মধ্যে এসব ঘটনা ঘটে। তবে আগুন দেওয়ার সময় বাস দুটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। আগুনে ক্ষতিগ্রস্ত দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।

সাগরিকা এলাকায় বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার। তিনি বলেন, পোশাক কারখানার শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় বাসে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে নিউ মনসুরাবাদ এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাস্থল পাহাড়তলী থানার আওতাধীন নয় বলে জানান ওসি নুরুল আবছার। তার ভাষ্য, এলাকাটি আকবর শাহ থানার অধীন। তবে আকবর শাহ থানার ওসি মো. নাজের হোসেন দাবি করেছেন, তার থানা এলাকায় কোনো বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।

এর আগে রোববার রাতে নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একই রাতে নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। ফলে নগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক এসব ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

চট্টগ্রামে আবারও দুই বাসে আগুন

আপডেট সময় ১২:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬