ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

নারীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড

তালেবান সরকারের অধীনে আফগানিস্তানে নারীদের প্রতি বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। আইসিসির বাধ্যবাধকতা ছাড়া তাদের সঙ্গে কোনো ম্যাচ খেলবে না তারা।

স্কটল্যান্ড সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর ২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে বাধ্য হলে আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা। এর মধ্যে প্রস্তুতি ম্যাচও রয়েছে। তবে নারীদের ক্রিকেট ও মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন না আসা পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে তারা নিজ উদ্যোগে কোনো ম্যাচ আয়োজন করবে না।

গত গ্রীষ্মে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে পর্যালোচনা শুরু করে ক্রিকেট স্কটল্যান্ড। আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলন সুবিধা চেয়েছিল আফগানিস্তান। পরে পরিকল্পিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে স্কটিশ ক্রিকেটারদের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

তবে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ক্ষেত্রে বাধা দিচ্ছে না স্কটল্যান্ড। গত সপ্তাহের আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে একমাত্র স্কটিশ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ওপেনার জর্জ মানসি। লিগটি আইসিসির অনুমোদন পেলে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।

এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড বলেছে, ‘খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তিতে উল্লেখিত বাধ্যবাধকতা পূরণ করবে ক্রিকেট স্কটল্যান্ড। কোনো খেলোয়াড়কে এনওসি দেওয়া হলে তার অংশগ্রহণকে আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

নারীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড

আপডেট সময় ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬