ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা Logo উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ Logo সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে Logo স্বাস্থ্যমন্ত্রীকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর Logo রামিসা হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায় মঙ্গলবার Logo গোপালগঞ্জে সাঁজোয়া যান ও বডি–ওর্ন ক্যামেরাসহ বিজিবির টহল Logo মেয়েকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল শিক্ষকের Logo যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল

স্কুলের ফটকের সামনে পড়ে ছিল ব্যাগ, ভেতরে ‘ককটেল’

সাভারে একটি বিদ্যালয়ের ফটকের সামনে পড়ে থাকা ব্যাগে একাধিক ‘ককটেল’ পাওয়া গেছে।

সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকের পাশে পড়ে থাকা ব্যাগে এসব ‘ককটেল’ পাওয়া যায়।

ব্যাগটিতে ‘অন্তত তিনটি ককটেল’ থাকার কথা জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। ঘটনাস্থল থেকে মাত্র ১৩০ মিটারের মতো দূরে থানা।

পুলিশ জানিয়েছে, ওই বিদ্যালয়ের সামনে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের খবর দেন।

ওসি সাইফুল আলম জানান, জননিরাপত্তার স্বার্থে যেখানে ‘ককটেল’ পাওয়া গেছে সেই স্থান পুলিশ ঘিরে রেখেছে।

ব্যাগটিতে ঠিক কতগুলো ‘ককটেল’ রয়েছে, তা তাৎক্ষণিক গুনে দেখা সম্ভব হয়নি। তবে দূর থেকে অন্তত তিনটি ‘ককটেল’ স্পষ্টভাবে দেখা গেছে। ব্যাগের ভেতরে এর বেশি থাকতে পারে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বোম ডিসপোজাল ইউনিটকে জরুরি খবর পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞ দলটি সাভারে পৌঁছে ব্যাগটি খুললে ‘ককটেলগুলোর’ ধরন ও সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। এর পর নিষ্ক্রিয় করার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, ঢাবি সাদা দলের নিন্দা

স্কুলের ফটকের সামনে পড়ে ছিল ব্যাগ, ভেতরে ‘ককটেল’

আপডেট সময় ১০:১৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬