ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

ফরিদপুরে ‎পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধোঁয়ায় শ্বাসকষ্টে কালাচাঁন শেখ (৩৪) নামের এক বাসের চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ফরিদপুর শহরের গোয়ালচামচ এলাকার নুরুদ্দিন শেখের ছেলে।

‎সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরস্থ নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিলে এ দুর্ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করা লোকাল বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
‎
‎ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

ফরিদপুরে ‎পার্কিং করা বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

আপডেট সময় ১০:০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬