ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কিশোর গ্যাং ঠেকাতে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা বাড়ানোর পরিকল্পনা

কাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের বৈঠকে মহিলা আসন-৫ এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।

মো. আমিনুল হক জানান, এসব কার্যক্রম বাস্তবায়নে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের জন্য তিন জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও পরিচালিত হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

কিশোর গ্যাং ঠেকাতে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলা বাড়ানোর পরিকল্পনা

আপডেট সময় ০৬:২৭:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬