ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান। আটক দুজন হলেন ফয়সাল ও সুকুমার।

ঢাকার সিএমএম হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম বলেন, ‘একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। আমরা সেটিকে জব্দ করেছি। এ ছাড়া ফয়সাল ও সুকুমার নামে দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।

তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ডিসি প্রসিকিউশন স্যার এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

আপডেট সময় ০৭:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬