ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় হাইকমিশন

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। তবে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই–মেইল পেয়েছে বলেও জানায়।

সোমবার (০৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌ অনুরোধটি সঠিক কিনা, সেটি জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই।

আরও বলা হয়, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন (‘অথরাইজেশন’) সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় হাইকমিশন

আপডেট সময় ০৫:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬