ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে সশস্ত্র নাশকতা চালানোর দায়ে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগের সূত্র দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন— হাসান দিওবন্দ, হামিদ কাজেমী এবং রেজা জাঙ্গানেহ।
তাদের বিরুদ্ধে কারাজ শহরে আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রল বোমা ব্যবহার করে সরকারি স্থাপনায় আগুন দেওয়ার এবং একটি বিদ্যুৎ সাবস্টেশন ধ্বংস করার অভিযোগ আনা হয়েছিল। এই সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল।
তদন্তে সহিংসতার মূল পরিকল্পনাকারী ও উসকানিদাতা হিসেবে শনাক্ত হওয়ার পর গত ১১ জানুয়ারি হাসান দিওবন্দকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার দলভুক্ত আরো ১০ জনকে পুলিশ গ্রেপ্তার করে। আদালতের রায়ে বলা হয়, অভিযুক্তরা বিদেশি গোয়েন্দা সংস্থার (ইসরায়েল ও যুক্তরাষ্ট্র) নির্দেশে সহিংস অস্থিরতা ও সরকারি সম্পত্তিতে হামলায় অংশ নিয়েছিলেন।
বিচার বিভাগ তিনজনের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই সাজা বহাল রাখলে রবিবার (৮ নভেম্বর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এই মামলার অন্য অভিযুক্তদের অপরাধের মাত্রা অনুযায়ী ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইরান বেশ কয়েকটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ






















