ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo মহেশখালীতে হচ্ছে আরও তিন এলএনজি টার্মিনাল Logo দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তান গেলেন বিসিএসের ৩৪ কর্মকর্তা Logo সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ Logo প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব Logo বুড়িগঙ্গায় নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের নৌকা মিছিল Logo কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬ Logo ট্রাইব্যুনালে উত্তেজনা, প্রসিকিউটর বললেন—‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ Logo সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীল হওয়া সম্ভব নয়: রুহুল কবির রিজভী

নিরাপত্তারক্ষীদের ওপর হামলা করলেন রিয়ালের দুই তারকা

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের অন্যতম বিস্ফোরক ও উত্তেজনাকর এক ম্যাচের সাক্ষী হয়েছে ভ্যালেন্সিয়া বনাম রিয়াল মাদ্রিদের লড়াইটি। মাঠের উত্তাপ কেবল ৯১ মিনিটের খেলায় সীমাবদ্ধ থাকেনি, বরং ম্যাচের প্রথমার্ধে টানেলের ভেতরের ঘটনা নিয়ে এখন তোলপাড় পুরো স্প্যানিশ মিডিয়া।

ম্যাচের প্রথমার্ধেই মার্ক কুকুরেল্লার ওপর এক মারাত্মক ফাউল করেন ভ্যালেন্সিয়ার মাফেও। এই ঘটনা কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের হাতাহাতির সূত্রপাত হয়েছিল। তবে স্প্যানিশ সংবাদপত্র ‘স্পোর্ট’-এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে, মূল ক্যামেরার আড়ালে ড্রেসিংরুমের টানেলে তার চেয়েও অনেক বড় ও হিংসাত্মক ঘটনা ঘটে গেছে। যেখানে অতিথি দল রিয়াল মাদ্রিদের দুই তারকা—জুড বেলিংহাম ও আন্তোনিও রুডিগারের বিরুদ্ধে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের ওপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেফারি হার্নান্দেজ মায়েসো প্রথমার্ধের সমাপ্তির বাঁশি বাজানোর পর খেলোয়াড়দের ড্রেসিংরুমে যাওয়ার নির্দেশ দেন। আর ঠিক তারপরেই টানেলের আড়ালে ঘটে যায় অত্যন্ত সহিংস এক ঘটনা।’

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘আ পুন্ত’-এর সাংবাদিক নাচো সানচেজ এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, ‘ড্রেসিংরুমে যাওয়ার টানেলে যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়েছিল, তার চূড়ান্ত রূপ নেন এই দুই তারকা। জুড বেলিংহাম একজন নিরাপত্তারক্ষীকে ঘুষি মারেন এবং আন্তোনিও রুডিগার অপর এক নিরাপত্তারক্ষীকে চড় মারেন।

পরবর্তীতে ভুক্তভোগী নিরাপত্তা কর্মীরা সরাসরি রেফারির কাছে গিয়ে পুরো ঘটনার বিবরণ দেন এবং রেফারি তার ম্যাচ প্রতিবেদনে সবকিছু লিপিবদ্ধ করেছেন।’

জানা গেছে, এর আগে এডার মিলিতাও ও জুড বেলিংহামকে টানেলে প্রবেশের সময় ভ্যালেন্সিয়া খেলোয়াড়দের উদ্দেশ্যে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করতে দেখা গিয়েছিল, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিরাপত্তারক্ষীদের ওপর হামলা করলেন রিয়ালের দুই তারকা

আপডেট সময় ১২:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬