ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল Logo হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২ Logo মারা গেছেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার Logo শীতের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন যে ৫ জায়গা Logo রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার Logo গণমাধ্যমের স্বাধীনতায় সরকার পূর্ণ আস্থাশীল: তথ্য প্রতিমন্ত্রী Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক Logo হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আশিকা সুলতানা Logo ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

জিগাতলায় এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, চালক আহত

রাজধানীর জিগাতলা এলাকায় সাত থেকে আটটি মোটরসাইকেলে এসে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী গাড়ির গতিরোধ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালককে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিগাতলা থেকে হাজারীবাগে অবস্থিত কুরিয়ার সার্ভিসের গুদামে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত পিকআপ চালক মিজানুর রহমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এজেআর গ্রুপের কর্মকর্তা জয়ন্ত চৌধুরী অভিযোগ করে জানান, রাতে গাড়িটি হাজারীবাগের প্রধান গুদামের দিকে যাওয়ার সময় ৭-৮টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে সেটির গতিরোধ করে। তারা লোহার রড দিয়ে গাড়িতে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে গাড়ির সামনের ও পাশের কাচ এবং লুকিং গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। একপর্যায়ে হামলাকারীরা চালক মিজানুরকে জোরপূর্বক নামিয়ে কিল-ঘুষি ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে যাওয়া ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল মিয়া জানান, গাড়িটির গতি কম থাকার সুযোগে আকস্মিকভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা কোনো টাকা-পয়সা বা মোবাইল ফোন ছিনতাই করেনি, কেবল গাড়ির ক্ষতিসাধন ও চালককে মারধর করেছে। তিনি বলেন, কারা কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। চালক হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল

জিগাতলায় এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, চালক আহত

আপডেট সময় ১০:০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬