শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’ চীনে ১০৯ তলা ভবনে আঘাত হানল বিমান দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ৫৮৯ হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

একীভূত হচ্ছে ৬ ব্যাংক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ৬ টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এ তথ্য জানান তিনি।

একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

তবে ব্যাংকগুলোকে স্থায়ীভাবে সরকারিকরণ করা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি বলেন, এগুলো দিয়ে আমরা একটা নতুন ব্যাংক করব। বাংলাদেশ ব্যাংক তো ইতিমধ্যে তাদের লিকুইডিটি সাপোর্ট (তারল্য সহায়তা) দিয়ে বাঁচিয়ে রেখেছে। তো রিঅর্গানাইজেশনের (পুর্নগঠন) সময়টাতে আমরা এটার মালিকানা রাখব।’ তিনি আরো বলেন, ‘এটা একটা সাময়িক ব্যবস্থা।

পরে সেটাকে হ্যান্ডওভার করে দেওয়া হবে নতুন স্ট্রাটেজিক ইনভেস্টরদের (কৌশলগত বিনিয়োগকারীদের) হাতে। এতে ব্যাংকগুলোর গ্রাহকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন গভর্নর। বিনিয়োগকারী যারাই নিবেন তারা এটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন…আমরা চাই প্রত্যেকটা গ্রাহক তাদের টাকা পাবে। তাদের কোনো লস (ক্ষতি) হবে না।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com