ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও অমিতাভ বচ্চনের বাংলোয় বোমা হামলার হুমকি

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাসভবন ‘জলসা’য় বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে একটি নতুন ইমেইল পাঠানো হয়েছে বলে শুক্রবার পুলিশ জানিয়েছে। তবে পুলিশ নিশ্চিত করেছে যে তার ‘জলসা’ বাংলোতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

গত দুই সপ্তাহের মধ্যে অমিতাভের বাসভবনে বোমা হামলা চালানোর দ্বিতীয় হুমকি এটি। এর আগে গত ২৩ অক্টোবরেও বচ্চন একটি হুমকিমূলক ইমেইল পেয়েছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হুমকি দিয়ে পাঠানো দ্বিতীয় ইমেইলটি বোম্বে হাইকোর্ট এবং মহালক্ষ্মী রেসকোর্সকেও অনুলিপি করে পাঠানো হয়েছিল। সেখানেও তল্লাশি চালিয়ে কোনো সন্দেহজনক বস্তু মেলেনি বলে পুলিশ জানায়।

বার্তাটির সত্যতা যাচাই করতে, এটি কোথা থেকে পাঠানো হয়েছে তা ট্র্যাক করতে এবং প্রেরককে শনাক্ত করতে কর্মকর্তারা ইতিমধ্যেই একটি তদন্ত শুরু করেছেন।

২৩ অক্টোবর পাঠানো প্রথম ইমেইলটি মুম্বাইয়ের মেয়র রিতু তাওড়ে এবং ডেপুটি মেয়র সঞ্জয় ঘাড়ীকেও অনুলিপি করে পাঠানো হয়েছিল। সেই ইমেলে ৩১ অক্টোবরের মধ্যে একটি স্কুলে গ্রেনেড হামলা চালানোর সতর্কবার্তা দেওয়া হয়েছিল। একই সঙ্গে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনের জুহুর বাড়িতে হামলার হুমকি দেওয়া হয়েছিল।

‘খালিস্তান’-এর উল্লেখ থাকা সেই ইমেইলে আরো দাবি করা হয়েছিল যে, ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট চলাকালীন একটি হামলা চালানো হবে। অমিতাভ বচ্চন প্রতি রবিবার তার বাংলোর সামনে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে দেখা করেন।

বোমা হামলার হুমকির কারণে ৮৪ বছর বয়সী এই অভিনেতা তার বাসভবনের বাইরে ভক্তদের শুভেচ্ছা জানানোর সময় বুলেটপ্রুফ কাঁচের আড়ালে দাঁড়াতে বাধ্য হন। গত রবিবার অভিনেতাকে একটি উঁচু প্ল্যাটফর্মে বসানো স্বচ্ছ বুলেটপ্রুফ শেলের আড়াল থেকে হাত নাড়তে দেখা গেছে। তিনি যখন তার বাড়ির বাইরে আসেন, তখন তার পাশে ছেলে অভিনেতা অভিষেক বচ্চন এবং বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীকেও দেখা গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আবারও অমিতাভ বচ্চনের বাংলোয় বোমা হামলার হুমকি

আপডেট সময় ০৫:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬