ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া Logo নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা Logo আমু-শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল Logo জুতার সূত্র ধরে বাড়ির পাশের ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ Logo শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী Logo আইসিএপিপির সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন হলেন ইসমাইল জবিউল্লাহ Logo ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী ঘোষণা করল জনতার দল Logo আমুসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল Logo তাহসিফ হত্যা মামলায় দীপ তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে

‘আন্দোলনের নামে পুলিশকে টার্গেট করে সহিংসতা চালাচ্ছে ফ্যাসিস্ট শক্তি’

চলমান ঘটনাকে শ্রমিক আন্দোলন বলা যায় না বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় টহল কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, একটি ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে। শ্রমিকদের সঙ্গে মিশে তারা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে।

এদিকে টানা কয়েকদিন শ্রমিকদের আন্দোলনের পর খোলা হয়েছে বেশিরভাগ পোশাক কারখানা। এসব কারখানায় শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সহিংস আন্দোলন ঠেকাতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

‘আন্দোলনের নামে পুলিশকে টার্গেট করে সহিংসতা চালাচ্ছে ফ্যাসিস্ট শক্তি’

আপডেট সময় ০৩:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬