ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া Logo নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা Logo আমু-শাজাহান খানসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল Logo জুতার সূত্র ধরে বাড়ির পাশের ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ Logo শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী Logo আইসিএপিপির সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন হলেন ইসমাইল জবিউল্লাহ Logo ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়রপ্রার্থী ঘোষণা করল জনতার দল Logo আমুসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল Logo তাহসিফ হত্যা মামলায় দীপ তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে

৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, নতুন ইতিহাস ফর্মুলা ওয়ানে

মোটরস্পোর্টের ইতিহাসে এক রূপকথার অধ্যায় রচনা করে ফর্মুলা ওয়ান (এফওেয়ান) ইতিহাসের সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ইতালির আন্দ্রেয়া কিমি আন্তোনেল্লি। গতকাল রবিবার মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্সে তৃতীয় স্থান অর্জন করার মাধ্যমে মাত্র ২০ বছর ৬৮ দিন বয়সে মার্সিডিজের এই চালক অবিশ্বাস্য কীর্তিটি গড়েন।

এর ফলে তিনি ২০১০ সালে সেবাস্টিয়ান ভেটেলের গড়া ২৩ বছর ১৩৪ দিনের আগের রেকর্ডটি ভেঙে দেন। মৌসুমের আরো চারটি রেস বাকি থাকতেই আন্তোনেল্লির এই শিরোপা জয় বিশ্বজুড়ে ইতালীয় মোটরস্পোর্ট ভক্তদের জন্য নিয়ে এসেছে এক আবেগঘন মুহূর্ত।

১৯৫৩ সালে ফেরারির হয়ে কিংবদন্তি আলবার্তো আসকারির শিরোপা জয়ের পর, দীর্ঘ ৭৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আন্তোনেল্লি হলেন ইতিহাসের মাত্র তৃতীয় এবং আধুনিক যুগের প্রথম ইতালীয় এফওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন। লুইস হ্যামিলটন মার্সিডিজ ছাড়ার পর শূন্য হওয়া আসনে যোগ দিয়েই নিজের দ্বিতীয় মৌসুমে ৯টি রেস জয় এবং ১৬টি পোডিয়ামের মাধ্যমে এই ঐতিহাসিক রাজত্ব কায়েম করলেন এই তরুণ সুপারস্টার।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইরানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিতে রাজি রাশিয়া

৭৩ বছর পর চ্যাম্পিয়ন পেল ইতালি, নতুন ইতিহাস ফর্মুলা ওয়ানে

আপডেট সময় ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬