ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা Logo আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা Logo মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাচ্চু রাজাকারের সাজা স্থগিত হবে কি না, আপিল শুনানি চলছে Logo গুজবে হুড়োহুড়ি, ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী

খুলনায় এক রাতে ২ যুবককে হত্যা

খুলনায় একই রাতে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় ছুরিকাঘাতে এবং রূপসা উপজেলায় গুলি করে দুই যুবককে হত্যা করা হয়।

রোববার (২৫ মে) রাত ১২টার দিকে রূপসা উপজেলার মোছাব্বরপুর গ্রামে হাসিবুর রহমান রনি (৩৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত যুবক ওই গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হাওলাদারের ছেলে।

এলাকাবাসী সূূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে রনি বাড়িতে ছিল। হঠাৎ তার মোবাইলে একটি ফোন এলে সে বাড়ি থেকে বের হয়ে কিছু দূরে যাওয়া মাত্র কয়েকটি গুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে বের হয়ে মাঠের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, নিহত ওই যুবক খুলনার ‘বি’ কোম্পানি গ্রেনেড বাবুর একান্ত সহযোগী ছিল। দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে একটি গুলি ছোড়ে এবং গুলিটি মাথা ভেদ করে বের হয়ে যায়।

ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অপরদিকে রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা ২২ তলা ভবনের পাশে একটি গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক হরিণটানা ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সোনাডাঙ্গার ২২ তলা ভবনের পাশের গলিতে গোলামের ওপর হামলা চালায়। দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, হামলাকারীদের আটকে অভিযান চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট

খুলনায় এক রাতে ২ যুবককে হত্যা

আপডেট সময় ০১:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫