ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

মগবাজারে প্রকাশ্যে ছিনতাই: ভিডিও ভাইরাল, কি বলছে ‍পুলিশ?

ঢাকার মগবাজার এলাকায় দিনের আলোতে প্রকাশ্যে অস্ত্র হাতে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর পুলিশ জড়িতদের খুঁজতে শুরু করেছে।

ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি মো. রাজু। তিনি বলেন, যে ব্যক্তি ছিনতাইয়ের শিকার হয়েছেন, তিনি বা তার পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি। আমরা ভিকটিমকে খুঁজে বের করার চেষ্টা করছি।

 এরই মধ্যে ভিডিওর সূত্র ধরে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান। পুলিশ জানতে পেরেছে, ভুক্তভোগীর নাম মো. আব্দুল্লাহ এবং তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।

গত ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভি ভিডিওতে দেখা যায়, বিকেল ৫টা ২২ মিনিটে এক তরুণ কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাওয়ার সময় বাইকে আসা তিন ব্যক্তি তার পথ আটকায়।

বাইক থেকে দু’জন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে এবং চাপাতি দিয়ে আঘাতও করে। একপর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে।

এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করতে থাকলে চাপাতি হাতে দু’জন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়। এর মধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়। মাত্র এক মিনিটের মধ্যে ব্যাগটি ছিনিয়ে নিয়ে তিনজন পালিয়ে যায়। ভিডিওতে হেলমেট পরা থাকায় তাদের কারো চেহারা দেখা যায় যায়নি।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

মগবাজারে প্রকাশ্যে ছিনতাই: ভিডিও ভাইরাল, কি বলছে ‍পুলিশ?

আপডেট সময় ১১:৪৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫