ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ২ নেতাকে অব্যাহতি

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনার পর মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এবং নায়েবে আমির এমদাদুল হক মামুনকে দল থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রবিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমন কিছু একটা হয়েছে। মহানগরীর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলের সঙ্গে কথা বলেন। উনি (তিনি) বিস্তারিত বলবেন।

এর আগে গত ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয় মোগলটুলীর ফারুকী হাউজে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় গত ১৬ অক্টোবর মহানগর জামায়াতের কমিটি ভেঙে দিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিতে ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তাদের এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

অব্যাহতির বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ২ নেতাকে অব্যাহতি

আপডেট সময় ০৬:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬