ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন Logo শ্রমিক আন্দোলন • গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০ Logo প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব Logo মেক্সিকোতে স্কুলে নিষিদ্ধ হচ্ছে মুঠোফোন, যে কারণে উদ্বিগ্ন অভিভাবকরা Logo ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ Logo মিয়ানমারে চার শহরে সামরিক বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১৫ Logo যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা Logo স্পিকারকে প্রধান করে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন Logo মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে

পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও পুলিশের সঙ্গে ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এদিন দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন

পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬