খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রবিবার (১ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লবণচরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন।
নিহত শহিদুল লবণচরা থানার বুড়ো মৌলবির দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা শহীদুলকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘নিহত শহিদুলের নামে মাদক ও হত্যাসহ ৮টি মামলা রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।’
বাংলা৭১নিউজ/আরএইচ



























