ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন Logo শ্রমিক আন্দোলন • গাজীপুরে পুলিশের তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০ Logo প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব Logo মেক্সিকোতে স্কুলে নিষিদ্ধ হচ্ছে মুঠোফোন, যে কারণে উদ্বিগ্ন অভিভাবকরা Logo ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ Logo মিয়ানমারে চার শহরে সামরিক বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১৫ Logo যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা Logo স্পিকারকে প্রধান করে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন Logo মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে

টাকা পাঠানো আরও সহজ করতে বাংলা কিউআরে নতুন সেবা

দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সেবা যুক্ত হয়েছে। এখন থেকে বাংলা কিউআর (QR) কোড স্ক্যান করেই একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠাতে পারবেন।

রোববার (১ নভেম্বর) থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি (P2P) লেনদেনের এ সুবিধা চালু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে অর্থ পাঠাতে প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে।

নতুন এ ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে টাকা পাঠানোর ক্ষেত্রে ভুল নম্বর বা হিসাবের তথ্য দেওয়ার ঝুঁকিও কমবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং ক্যাশলেস লেনদেনের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন

টাকা পাঠানো আরও সহজ করতে বাংলা কিউআরে নতুন সেবা

আপডেট সময় ০৭:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬