ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে Logo অধ্যাপক ডা. এম এ হাদী চিকিৎসাক্ষেত্রের অনন্য দূরদর্শী: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী Logo পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড Logo তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে Logo জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান গ্রেপ্তার Logo মার্কিন মধ্যবর্তী নির্বাচন, জয়-পরাজয়ের হিসাব কার পক্ষে? Logo জামায়াত ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে Logo ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে আক্রান্ত প্রায় দুই হাজার Logo নিজের ছবিকেই বানিয়ে ফেলুন হোয়াটসঅ্যাপ স্টিকার Logo গুলশানে ‘গোল্ড কিনেন’-এর প্রথম এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন

মেট্রো রেলের সব স্টেশন চালু, চলাচল স্বাভাবিক

মেট্রো রেলের বন্ধ থাকা তিনটি স্টেশন আবার চালু হয়েছে। ফলে মেট্রো রেলের সব স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার (১ নভেম্বর) এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল।

মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল নয়টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। এ সময় কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়। অন্যদিকে শ্রমিকদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়।

প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

সংঘর্ষের পর নিরাপত্তার কারণে মেট্রো রেলের পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরে স্টেশন তিনটি আবার চালু করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে

মেট্রো রেলের সব স্টেশন চালু, চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬