ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা Logo স্পিকারকে প্রধান করে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন Logo মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে Logo অধ্যাপক ডা. এম এ হাদী চিকিৎসাক্ষেত্রের অনন্য দূরদর্শী: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী Logo পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড Logo তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে Logo জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান গ্রেপ্তার Logo মার্কিন মধ্যবর্তী নির্বাচন, জয়-পরাজয়ের হিসাব কার পক্ষে? Logo জামায়াত ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলনকারী মাসুদ হোসাইনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদশাকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মমিনুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আসামির পক্ষে আইনজীবী খন্দকার আহসান হাবিব গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করে জামিন চান। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের বসিলা ব্রিজের ঢাল ও র‍্যাব কার্যালয়ের সামনে আন্দোলনকারী মাসুদ হোসাইনের ওপর হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র, পিস্তল, শটগান, পেট্রোল বোমা ও ককটেল নিয়ে চালানো ওই হামলায় এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন মাসুদ।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বুকে জটিল অস্ত্রোপচার করা হয়।

দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, এজাহারনামীয় আসামিদের প্ররোচনা, অর্থায়ন ও সরাসরি নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং গুলি চালানো হয়।

এ মামলায় ফয়জুর রহমান বাদশাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান গ্রেপ্তার

আপডেট সময় ০৬:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬