ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা Logo স্পিকারকে প্রধান করে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন Logo মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে Logo অধ্যাপক ডা. এম এ হাদী চিকিৎসাক্ষেত্রের অনন্য দূরদর্শী: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী Logo পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড Logo তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে Logo জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান গ্রেপ্তার Logo মার্কিন মধ্যবর্তী নির্বাচন, জয়-পরাজয়ের হিসাব কার পক্ষে? Logo জামায়াত ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে আক্রান্ত প্রায় দুই হাজার

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এসময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭০ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৩ জন ও আক্রান্ত বেড়ে ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার  (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৪৩৩ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ১৭ জন ডেঙ্গুরোগী।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে আক্রান্ত প্রায় দুই হাজার

আপডেট সময় ০৬:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬