ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে যা বললেন প্রেসিডেন্ট পাজ Logo ডিজিটাল ব্যবস্থাপনায় ৮ কোটিরও বেশি খতিয়ান, সহজ হচ্ছে ভূমিসেবা Logo জাতীয় উন্নয়নে যুবসমাজকে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মিরপুরে এক দিনেই ১২৭ জন গ্রেফতার, ঢাকায় মোট ৫০৫ Logo ব্যালন জিতেই পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের বিপক্ষে বায়ার্নের নাটকীয় ড্র Logo মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের Logo গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি Logo ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন

হ্যালোইন লুকে রহস্য ছড়ালেন অপু বিশ্বাস

সম্পূর্ণ নতুন ধাঁচের এক গ্ল্যামারাস লুকে ধরা দিয়ে শুভাকাঙ্ক্ষীদের চমকে দিলেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। হ্যালোইন উৎসবের আবহে প্রকাশিত তার এই রহস্যময় অবয়ব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত ছবিতে কুচকুচে কালো রঙের লেস স্লিট গাউনে দেখা মিলেছে অপু বিশ্বাসের। ঝুলন্ত ল্যাম্পের আলো-ছায়ায় সোফায় হেলান দিয়ে মোহময় ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। অন্য একটি ছবিতে তার হাতে ছিল প্রাচীন ধাঁচের লণ্ঠন। গাঢ় লাল লিপস্টিক, স্মোকি মেকআপ, ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল এবং চোখের বৈচিত্র্যময় কন্টাক্ট লেন্স—সব মিলিয়ে তার এই পুরো মেকওভারে ফুটে উঠেছে এক অচেনা ও গথিক মেজাজ।

সামাজিকমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপরই অপু বিশ্বাসের ফ্যাশন সচেতনতার প্রশংসায় মেতেছেন ভক্ত-অনুরাগীরা। প্রতিনিয়ত নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট নিয়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী এই হ্যালোইন লুকের মাধ্যমে আবারও নিজের গ্ল্যামার ও বৈচিত্র্যময় উপস্থিতির প্রমাণ দিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে যা বললেন প্রেসিডেন্ট পাজ

হ্যালোইন লুকে রহস্য ছড়ালেন অপু বিশ্বাস

আপডেট সময় ১০:৪১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬