ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ Logo মিয়ানমারে চার শহরে সামরিক বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১৫ Logo যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo মক্কায় ২ বাংলাদেশির শিরশ্ছেদ: তিন সপ্তাহেও সৌদির জবাব পায়নি ঢাকা Logo স্পিকারকে প্রধান করে ১০ সদস্যের সংসদীয় ককাস গঠন Logo মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে Logo অধ্যাপক ডা. এম এ হাদী চিকিৎসাক্ষেত্রের অনন্য দূরদর্শী: নারী ও শিশু বিষয়ক মন্ত্রী Logo পঞ্চগড়ে তরুণীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড Logo তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে Logo জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ১৩৪ সদস্যের একটি কন্টিনজেন্ট। এ উপলক্ষে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রবিবার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

একইসঙ্গে তিনি বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিশনের সার্বিক সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

নতুন এই কন্টিনজেন্টে থাকছেন ১৩৪ জন সদস্য। তাদের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান । কন্টিনজেন্টের সঙ্গে থাকবে চারটি এমআই সিরিজের হেলিকপ্টার এবং প্রয়োজনীয় বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট।

ইতোমধ্যে গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন। বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশে দেশ ছাড়বেন।

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকাস্থ এয়ার অফিসার এবং বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আপডেট সময় ০৪:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬