ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে Logo শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী Logo পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী Logo হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান Logo ইথিওপিয়ার মন্ত্রী-আমলাদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করলেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য Logo আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা Logo সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের Logo তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে Logo হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তাহসিফের বান্ধবী সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তাকে ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে সিসিটিভির ফুটেজে দেখা যায়।

রবিবার (১ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন বিকেল ৩টা ৫০ মিনিটে আসামিকে পুলিশি পাহারায় আদালতে তোলা হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তদন্তের স্বার্থে তার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, শুধুমাত্র সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন রাতে ভিক্টিম তার গাড়িতে করে আসামি দিশাকে পৌঁছে দেওয়ার পরে আর কোনো যোগাযোগ হয়নি। বন্ধু হিসেবে দেখা করতেই পারে।

এ জন্য তো হত্যার সঙ্গে জড়িত না। সুতরাং তার রিমান্ড বাতিল করে জামিন আবেদন করছি।

আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ডিএমপির উত্তরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তথ্য-প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা এলাকা থেকে সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনে উল্লেখ করেন, মামলার ভিকটিম তাহসিফ সাউরির সঙ্গে ঘটনার পূর্বে গত ২৭ অক্টোবর রাতে উত্তরা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট’-এ আসামির যাতায়াত এবং মোটরসাইকেল গ্যারেজসহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরার তথ্য সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে।

এছাড়া তাদের মধ্যে মোবাইল ফোনেও যোগাযোগের প্রমাণ রয়েছে।

আরো বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার, হত্যাকাণ্ডের সঠিক স্থান নির্ধারণ এবং পূর্বে রিমান্ডে থাকা অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে আসামির তথ্য ক্রস-চেক বা মিলিয়ে দেখার জন্য জেরিকা দিশাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৪ দিন গ্যাসের চাপ কম থাকবে

তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৪:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬