সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স : শফিকুল আলম বিদেশ যেতে ইচ্ছুকদের স্বল্পসুদে ব্যাংক ঋণ দেওয়া হবে: তারেক রহমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১৫৩ জন পুশ‌ইন

মৌলভীবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ।

শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত পুশইন করা হয়। তবে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের আটক করেছে বিজিবি।

এদের মধ্যে বড়লেখার লাতু বিওপি ক্যাম্প আটক করে ৭৯ জন, পাল্লাথল বিওপি ক্যাম্প আটক করে ৪২ জন ও নয়াগ্রাম বিওপি ক্যাম্প আটক করে ৩২ জনকে।

বিজিবি জানায়, ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এর আগে মৌলভীবাজারের বড়লেখা কুলাউড়া ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে ১৫৬ জনকে পুশইন করে বিএসএফ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com